ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

পীর আব্দুর রহমান শামীম হত্যা মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশ : ৩০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পীর আব্দুর রহমান শামীম হত্যা মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হলো কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিকে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীম হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আত্মসমর্পণের পর শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা। শুনানি শেষে জেলা ও দায়রা জজ এনায়েতুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন আবেদনকারী দুই আসামি হলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ এবং দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি আসাদুজ্জামান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, খাজা আহম্মেদ দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা। অপর আসামি আসাদুজ্জামান একই উপজেলার হোসেনাবাদ গ্রামের বাসিন্দা। এর আগে তারা দুজনই উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার একটি দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা পীর আব্দুর রহমান শামীমকে তাঁর কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

ওসি খালেদুর রহমান জানান, নিম্ন আদালতে হাজির হয়ে দুই আসামি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে দুই দিনের এবং বিপ্লব হোসেন ও আলিফ ইসলামকে এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিষয় : জেলার খবর আদালত হত্যা কুষ্টিয়া দৌলতপুর (কুষ্টিয়া) খুলনা বিভাগ

আর টি এন নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পীর আব্দুর রহমান শামীম হত্যা মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x