ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
RTN News

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকার বেশি

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকার বেশি
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ চার মোবাইল অপারেটরের কাছে সরকারের প্রায় ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

মন্ত্রী জানান, চারটি মোবাইল অপারেটরের মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের। প্রতিষ্ঠানটির কাছে সরকারের পাওনা ৬ হাজার ১০২ কোটি টাকা। এ ছাড়া টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের কাছে ৪৭৩ কোটি টাকা বকেয়া রয়েছে।

টেলিটকের বকেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ এ অর্থ বকেয়া রয়েছে। তবে প্রতিষ্ঠানটি ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটি কনভার্সনের আবেদন করেছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন।

গ্রামীণফোনের বিষয়ে মন্ত্রী বলেন, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তির কারণে বিটিআরসির মোট পাওনা ছিল ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা। আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি দুই কিস্তিতে ২ হাজার ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করেছে। বর্তমানে তাদের বকেয়া রয়েছে ৬ হাজার ১০১ কোটি ৮২ লাখ টাকা। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

রবি আজিয়াটার ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি ও পরিশোধিত রেভিনিউ শেয়ারিংয়ের ওপর মূসক বাবদ বিটিআরসির মোট পাওনা ৬৭৮ কোটি টাকা। আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি পাঁচ কিস্তিতে ১৮৮ কোটি টাকা পরিশোধ করেছে। অবশিষ্ট অর্থ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

বাংলালিংকের বিষয়ে মন্ত্রী জানান, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি ও পরিশোধিত রেভিনিউ শেয়ারিংয়ের ওপর মূসক বাবদ বিটিআরসির পাওনা ৪৭৩ কোটি টাকা। এর মধ্যে ৩৮১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট অর্থ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

বিষয় : গ্রামীণফোন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

RTN News

রোববার, ০৯ আগস্ট ২০২৬

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকার বেশি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x