ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

সাবেক ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত

প্রকাশ : ১৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাবেক ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত
ফাইল ছবি

সাবেক ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির গুলশান বিভাগে এডিসি হিসেবে দায়িত্ব পালনকালে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও সরকারি দায়িত্বের বাইরে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাধ্যতামূলক অবসরের বিষয়ে প্রস্তুত করা সারসংক্ষেপে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদের অনুমোদন নেওয়া হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত কার্যকর করা হবে।

২০২১ সালের ৯ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনায় চিত্রনায়িকা পরীমনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত তদারকির দায়িত্বে ছিলেন গোলাম সাকলায়েন।

পরে তদন্ত চলাকালে পরীমনির সঙ্গে তাঁর ব্যক্তিগত ঘনিষ্ঠতার অভিযোগ সামনে এলে তাকে তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

সে সময় বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, অভিযোগের বিষয়ে তিনি নিশ্চিত নন। তাঁর ভাষ্য ছিল, বিষয়টি ব্যক্তিগত আক্রোশের ফলও হতে পারে। তিনি আরও বলেন, গোলাম সাকলায়েন একজন দক্ষ কর্মকর্তা এবং তাঁর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

তবে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে সরকার এবার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিষয় : পুলিশ ঢাকা

RTN News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সাবেক ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x