ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

মনপুরায় খালে ডুবে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

স্লুইস গেটের পানিতে বন্ধুদের নিয়ে সাঁতার কাটতে গিয়েছিল মাদ্রাসাছাত্র মাহিন।

মনপুরায় খালে ডুবে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরায় খালসংলগ্ন একটি স্লুইস গেটের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মাহিন (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট এলাকার বেইজ্জার খালের স্লুইস গেট থেকে প্রায় ১০০ মিটার দূরে খালপাড়ের গাছের ঝোপে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মাহিন মাঝেরঘাট নুরানী মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মো. মামুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল চারটার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাঝেরঘাট খালসংলগ্ন স্লুইস গেটের পানিতে তলিয়ে যায় মাহিন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিকেল থেকে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরাও অভিযানে যোগ দেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তারা মাহিনের সন্ধান পাননি।

পরে রাতে স্থানীয়রা খালের পাশে গাছের ঝোপে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : ভোলা মনপুরা জেলার খবর উদ্ধার বরিশাল বিভাগ মরদেহ

RTN News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মনপুরায় খালে ডুবে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x