ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
RTN News

শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে ফেরত নিল বিএসএফ

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে ফেরত নিল বিএসএফ
সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে পুশইনের শিকার হওয়া ১২ জন নাগরিককে অবশেষে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। টানা চার দিন শূন্যরেখায় অবস্থানের পর সোমবার (১৫ জুন) বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে প্রাগপুর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শূন্যরেখায় অবস্থানরত ১২ জনকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দুই বাহিনীর মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে এবং বিএসএফ ওই ব্যক্তিদের ফেরত নিয়েছে।

হস্তান্তর প্রক্রিয়াকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কঠোর নজরদারি বজায় রাখে। এ সময় সীমান্তের উভয় পাশে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার (১২ জুন) দৌলতপুরের বিলগাথুয়া সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তারা ভারতের ১৪৮/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন।

চার দিন পর দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির অবসান হলো।

বিষয় : বিএসএফ পুশ ইন

RTN News

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে ফেরত নিল বিএসএফ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x