ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
RTN News

রাতের আঁধারে পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা,আসবাবপত্র লুট

প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাতের আঁধারে পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা,আসবাবপত্র লুট
ভাঙচুর হওয়া কার্যালয় পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে পৌরসদর বাজারের ডাকবাংলো সংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, পুরোনো টিনশেড ভবনের এক অংশে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় এবং অন্য অংশে মুক্তিযোদ্ধা হযরত আলী বসবাস করতেন। রাতে দুর্বৃত্তরা উভয় অংশে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ও নথিপত্র লুট করে নেয়। যা নিতে পারেনি, সেগুলোও ভেঙে তছনছ করা হয়।

ঘটনার পর মুক্তিযোদ্ধারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিষয় : হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ

RTN News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাতের আঁধারে পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা,আসবাবপত্র লুট

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে পৌরসদর বাজারের ডাকবাংলো সংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, পুরোনো টিনশেড ভবনের এক অংশে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় এবং অন্য অংশে মুক্তিযোদ্ধা হযরত আলী বসবাস করতেন। রাতে দুর্বৃত্তরা উভয় অংশে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ও নথিপত্র লুট করে নেয়। যা নিতে পারেনি, সেগুলোও ভেঙে তছনছ করা হয়।

ঘটনার পর মুক্তিযোদ্ধারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x