ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

ঝরা লিচুতে জমজমাট ফুলবাড়ীর বাজার

প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঝরা লিচুতে জমজমাট ফুলবাড়ীর বাজার
ফুলবাড়ী পৌরশহরের কাঁটাবাড়ী গ্রামে ঝরে পড়া লিচু বেচাকেনা

মধুমাসে বাজারজুড়ে মৌসুমি ফলের সমারোহের মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে দেখা গেছে ভিন্ন এক চিত্র। সাধারণত শ বা আঁটি হিসেবে বিক্রি হওয়া লিচু এবার কেজি দরে বিক্রি হচ্ছে। গাছ থেকে ঝরে পড়া লিচু মাত্র ৮০ টাকা কেজি দরে কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে।

বুধবার বিকেলে পৌর শহরের কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়, নিমতলা মোড়, ননীগোপাল মোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় ভ্যানে করে বোঁটাবিহীন লিচু বিক্রি করতে দেখা যায় কয়েকজন বিক্রেতাকে।

বিক্রেতা ফেরদৌস আলী জানান, বিভিন্ন বাগান থেকে ঝরে পড়া লিচু সংগ্রহ করে বাজারে বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে বাজারে বোঁটাসহ বিভিন্ন জাতের লিচু প্রতি শ ২৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামের কারণে ঝরা লিচু স্বল্প আয়ের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

ক্রেতা মোজাম্মেল হোসেন ও সাইফুল ইসলাম জানান, ৮০ টাকায় এক কেজি লিচু কিনে তারা প্রায় ৯০টি লিচু পেয়েছেন। কিছু লিচু নষ্ট থাকলেও বেশির ভাগই ভালো এবং স্বাদে মিষ্টি।

আরেক বিক্রেতা মাহবুব হোসেন বলেন, লিচু পাড়ার সময় গাছ থেকে যেসব ফল ঝরে পড়ে, সেগুলো সংগ্রহ করেই বিক্রি করা হচ্ছে। চলতি মৌসুমে অতিরিক্ত খরার কারণে লিচু ঝরে পড়ার হার বেড়েছে। তবে এসব লিচুর স্বাদ ও গুণগত মান অন্যান্য লিচুর মতোই।

স্থানীয়দের মতে, কেজি দরে লিচু বিক্রির এই ব্যতিক্রমী উদ্যোগ ক্রেতাদের জন্য যেমন স্বস্তি নিয়ে এসেছে, তেমনি ঝরে পড়া ফল বিক্রি করে বাড়তি আয় করছেন বাগান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও।

বিষয় : লিচু

আর টি এন নিউজ ২৪

শুক্রবার, ১২ জুন ২০২৬

ঝরা লিচুতে জমজমাট ফুলবাড়ীর বাজার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪
ঝরা লিচুতে জমজমাট ফুলবাড়ীর বাজার
0:00 0:00
1.0x