ঢাকা    বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, আট বিভাগেই বর্ষণের পূর্বাভাস

প্রকাশ : ১১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, আট বিভাগেই বর্ষণের পূর্বাভাস

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, আট বিভাগেই বর্ষণের পূর্বাভাস

দীর্ঘ ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর আড়াইটার পর উত্তরা, কুড়িল, বারিধারা, গুলশান, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়, যা নগরবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনে।

দুপুরের পর থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে গুমোট আবহাওয়া ও দমকা হাওয়া শুরু হলে বৃষ্টির দেখা মেলে। এতে কয়েকদিনের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে সাময়িক স্বস্তি পান নগরবাসী।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিস্তার দেশের বিভিন্ন অঞ্চলে বৃদ্ধি পাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়ছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয় : বৃষ্টির খবর রাজধানীর খবর

আর টি এন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, আট বিভাগেই বর্ষণের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x