ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
RTN News

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন যুবকের

প্রকাশ : ০৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন যুবকের
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা সমর্থক শিবিরে যোগ দিয়েছেন। এ উপলক্ষে দুধ দিয়ে গোসল করে নিজের দলবদলের ঘোষণা দেন তিনি। ঘটনাটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

শনিবার বিকেলে রাজনগর উপজেলায় ব্যতিক্রমী এই আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের কাছে ইমরান খান ছিলেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। বিশেষ করে ব্রাজিলিয়ান তারকা নেইমারের প্রতি তার ছিল গভীর অনুরাগ।

তবে দীর্ঘদিন ধরে প্রিয় দলের প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় হতাশ হয়ে দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি। আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসলের মাধ্যমে আর্জেন্টিনা সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করেন।

ইমরান খান বলেন, প্রতি টুর্নামেন্টেই অনেক আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করেছেন। কিন্তু কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ বড় আসরগুলোতে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় তিনি হতাশ ছিলেন। সেই হতাশা থেকেই আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই এই আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনার সাফল্য কামনা করে সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইমরানের এই দলবদল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা

বিষয় : জেলার খবর আর্জেন্টিনা ব্রাজিল মৌলভীবাজার রাজনগর সিলেট বিভাগ

RTN News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন যুবকের

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা সমর্থক শিবিরে যোগ দিয়েছেন। এ উপলক্ষে দুধ দিয়ে গোসল করে নিজের দলবদলের ঘোষণা দেন তিনি। ঘটনাটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

শনিবার বিকেলে রাজনগর উপজেলায় ব্যতিক্রমী এই আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের কাছে ইমরান খান ছিলেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। বিশেষ করে ব্রাজিলিয়ান তারকা নেইমারের প্রতি তার ছিল গভীর অনুরাগ।

তবে দীর্ঘদিন ধরে প্রিয় দলের প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় হতাশ হয়ে দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি। আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসলের মাধ্যমে আর্জেন্টিনা সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করেন।

ইমরান খান বলেন, প্রতি টুর্নামেন্টেই অনেক আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করেছেন। কিন্তু কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ বড় আসরগুলোতে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় তিনি হতাশ ছিলেন। সেই হতাশা থেকেই আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই এই আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনার সাফল্য কামনা করে সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইমরানের এই দলবদল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x