ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

প্রকাশ : ০৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার
মিঠু মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছাত্রদল নেতা সৈয়দ মিঠু মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

শুক্রবার (৫ জুন) নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর মদন পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানির অভিযোগ ওঠে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে যাত্রীরা বিভিন্ন ধরনের ভোগান্তির কথা প্রশাসনকে জানান।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রদল নেতা মিঠু মিয়া। পুলিশ তাকে কিছুটা দূরে সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে পুলিশ সদস্য মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন।

আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মিঠু নামের এক যুবকের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, যাত্রীদের হয়রানির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি পুলিশ আইন অনুযায়ী দেখবে।

বিষয় : নেত্রকোনা ছাত্রদল

আর টি এন নিউজ ২৪

বুধবার, ১০ জুন ২০২৬

পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x