ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
RTN News

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, বড় প্রাণহানি এড়ানো গেছে

প্রকাশ : ০৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, বড় প্রাণহানি এড়ানো গেছে
টানা প্রায় তিন ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল অভিযান শুরু করে। টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বাসটি নদী থেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি নদীতে পড়ে যায়। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। শুধু চালক, হেলপারসহ তিনজন ছিলেন এবং তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন বলে তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই ঘাটে বারবার দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, গত ২৫ মার্চ একই ঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেলে ২৬ জনের মৃত্যু হয়েছিল।

বিষয় : উদ্ধার রাজবাড়ী দৌলতদিয়া যাত্রীবাহী বাস

RTN News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, বড় প্রাণহানি এড়ানো গেছে

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x