ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

প্রকাশ : ০৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা
বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে পানির বোতল। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র এক সপ্তাহ বাকি। আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের। এরই মধ্যে দর্শকদের জন্য নতুন একটি নিয়ম জারি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ব্রিটিশ ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বিশ্বকাপের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে ফিফা। এক মাস আগেও স্টেডিয়ামের আচরণবিধিতে খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার প্লাস্টিক বোতল বহনের অনুমতি ছিল। তবে টুর্নামেন্ট শুরুর আগে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি।

বার্তা সংস্থা এএফপিকে ফিফার এক মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার ভাষ্য, কয়েকটি ভেন্যুতে আগে থেকেই বাইরের বোতল নিষিদ্ধ ছিল। এবার সব স্টেডিয়ামে একই নীতি কার্যকর করা হচ্ছে।

তবে দর্শকদের পানির সংকটে পড়তে হবে না বলে জানিয়েছে ফিফা। আয়োজক শহরগুলোর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্টেডিয়াম ও আশপাশে পানীয় জল সরবরাহ কেন্দ্র, মিস্টিং স্টেশন, কুলিং টেন্ট, পাখাসহ বিভিন্ন সুবিধা রাখা হবে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে পানির বোতলের দামও সংশ্লিষ্ট ভেন্যুগুলোর অন্যান্য বড় আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে এই আসরে। ৩৯ দিনের টুর্নামেন্টে ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ খেলা ফুটবল

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x