ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, ট্রলার আটক; ১২ জেলের কারাদণ্ড

প্রকাশ : ০৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, ট্রলার আটক; ১২ জেলের কারাদণ্ড
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১২ জেলের কারাদণ্ড। ছবি: সংগৃহিত

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, ট্রলার আটক; ১২ জেলের কারাদণ্ড

বঙ্গোপসাগরে চলমান ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার আটক করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। এ ঘটনায় ট্রলারের ১২ মাঝিমাল্লাকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) গভীর রাতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে এফবি নাজমা-২ নামের ট্রলারটি আটক করা হয়। এ সময় ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

বুধবার দুপুরে আটক ট্রলারসহ ১২ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি জব্দ করা মাছ নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয় : বঙ্গোপসাগর

আর টি এন নিউজ ২৪

বুধবার, ০৩ জুন ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, ট্রলার আটক; ১২ জেলের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x