ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
RTN News

অনলাইনে বিষ বিক্রি, ১৪ অভিযোগে অপরাধ স্বীকার কেনেথ ল-এর

প্রকাশ : ৩০ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অনলাইনে বিষ বিক্রি, ১৪ অভিযোগে অপরাধ স্বীকার কেনেথ ল-এর
কেনেথ ল’। ছবি: বিবিসি

কানাডায় আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষাক্ত রাসায়নিক অনলাইনে বিক্রির অভিযোগে ১৪টি মামলায় দোষ স্বীকার করেছেন ৬০ বছর বয়সী কেনেথ ল। শুক্রবার অন্টারিওর একটি আদালতে কৌঁসুলিদের সঙ্গে হওয়া সমঝোতার ভিত্তিতে তিনি নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। এ সমঝোতার অংশ হিসেবে তার বিরুদ্ধে আনা আরও গুরুতর হত্যার অভিযোগগুলো প্রত্যাহার করা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাবেক শেফ কেনেথ ল অনলাইন আত্মহত্যা-সংক্রান্ত ফোরামে পরিচিত ব্যক্তিদের কাছে প্রায় ১,২০০টি বিষাক্ত রাসায়নিকের প্যাকেট বিক্রি করেন। এসব প্যাকেট বিশ্বের ৪০টি দেশে পাঠানো হয়, যার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ গিয়েছিল যুক্তরাজ্যে। তিনি যেসব অভিযোগে দোষ স্বীকার করেছেন, সেসব মামলার ভুক্তভোগীরা সবাই কানাডার নাগরিক।

তবে যুক্তরাজ্যে কেনেথ ল-এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দেশটির ভুক্তভোগীদের পরিবারগুলোর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, ৭৯ জন ব্রিটিশ নাগরিকের মৃত্যুর ঘটনার সঙ্গে নাম জড়ালেও কেন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করা হয়নি।

কানাডায় দায় স্বীকার করা মামলাগুলোর একজন ভুক্তভোগী ছিলেন ১৯ বছর বয়সী অ্যাশটিন প্রোসার ব্লেক। ২০২৩ সালের মার্চে অন্টারিওতে তিনি আত্মহত্যা করেন। তার মা কিম প্রোসার জানান, কোভিড-১৯ মহামারির পর ছেলের মানসিক অবস্থার অবনতি ঘটে। একসময় কলেজের পড়াশোনা ছেড়ে বাড়ি ফিরে যান তিনি এবং পরে আত্মহত্যা করেন।

কিম প্রোসার বলেন, “কাউকে কারাগারে পাঠালেই যে আমার ছেলেকে হারানোর কষ্ট কমে যাবে, তা নয়।”

২০২৩ সালের মে মাসে কেনেথ ল-কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তদন্তে যুক্তরাজ্য, ইতালি, যুক্তরাষ্ট্রসহ প্রায় এক ডজন দেশের তদন্তকারী সংস্থা অংশ নেয়। গ্রেপ্তারের এক সপ্তাহ আগে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যেখানে অভিযোগ করা হয় যে তিনি তরুণদের কাছে বিষাক্ত পদার্থ বিক্রি করছিলেন।

কানাডার ফৌজদারি আইন অনুযায়ী, আত্মহত্যায় সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ মামলায় কেনেথ ল-এর সাজা নির্ধারণের শুনানি আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে।

বিষয় : আত্মহত্যা বিষ

RTN News

বুধবার, ১৫ জুলাই ২০২৬

অনলাইনে বিষ বিক্রি, ১৪ অভিযোগে অপরাধ স্বীকার কেনেথ ল-এর

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x