ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
RTN News

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হওয়ার উপায়

প্রকাশ : ২৭ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হওয়ার উপায়

ইসলামে দুটি প্রধান ধর্মীয় উৎসব হলো পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। এ বছর বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

ইসলামী চিন্তাবিদদের মতে, ঈদুল আজহার রাত অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ। তবে অনেকেই এ রাতটি অবহেলায় কাটিয়ে দেন। ফকিহরা দুই ঈদের রাত জাগ্রত থেকে ইবাদত-বন্দেগিতে কাটানোকে সুন্নত হিসেবে উল্লেখ করেছেন। তাই এ রাতের বিশেষ গুরুত্ব ও মর্যাদা রয়েছে।

হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত এক হাদিসে মহানবী হজরত Muhammad (সা.) বলেন, যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাতগুলো হলো— জিলহজের ৮ তারিখের রাত, আরাফার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং শবে বরাতের রাত।

আরেক বর্ণনায় হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শবে বরাত এবং দুই ঈদের রাতে করা দোয়া মহান আল্লাহ ফিরিয়ে দেন না।

এছাড়া হজরত আবু উমামা বাহেলি (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি দুই ঈদের রাতে সওয়াবের আশায় ইবাদত করবে, কেয়ামতের দিন তার হৃদয় জীবিত থাকবে, যখন অন্যদের হৃদয় নিস্তেজ হয়ে যাবে।

আলেমরা বলছেন, ঈদের আনন্দের পাশাপাশি এ রাত ইবাদত, দোয়া, তওবা ও জিকিরে কাটানো মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ আমল হতে পারে।

বিষয় : ঈদুল আজহা আমল

RTN News

রোববার, ১২ জুলাই ২০২৬

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হওয়ার উপায়

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x