ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ সেনাসদস্য

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ সেনাসদস্য

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ সেনাসদস্য

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পেরুর মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত প্রত্যন্ত অঞ্চল আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকায় (ভিআরএইএম) এ দুর্ঘটনা ঘটে। সানাবাম্বা শহরের কাছে সেনাদের একটি টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল হেলিকপ্টারটি।

পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায়। এতে মোট নয়জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে আটজন সামরিক সদস্য নিহত হয়েছেন। একমাত্র জীবিত ব্যক্তি পাইলট এনজো এসপিনোজা রোকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিন সেনাসদস্যকে উদ্ধারের পর বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান চালিয়ে সেটির বিধ্বস্ত অবস্থান শনাক্ত করা হয়। তবে সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজনীয়তা এবং অভিযানের বিস্তারিত বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনায় নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পেরুর সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড। এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, পেরুর ভিআরএইএম অঞ্চলটি দেশটির সবচেয়ে বড় কোকা চাষের এলাকা হিসেবে পরিচিত। মাদক উৎপাদন ও পাচারের পাশাপাশি সেখানে বিভিন্ন অপরাধী চক্র এবং একসময় সক্রিয় বামপন্থী বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যদের তৎপরতা রয়েছে। এ কারণে অঞ্চলটিতে প্রায়ই সামরিক অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী।

এর আগে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ পেরুতে একটি এমআই-১৭ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই নিহত হয়েছিলেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কোকা পাতা ও কোকেন উৎপাদনে কলম্বিয়ার পাশাপাশি পেরুও বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।

সূত্র: বিবিসি

বিষয় : নিহত বিধ্বস্ত পেরু সামরিক হেলিকপ্টার

RTN News

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ সেনাসদস্য

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x