ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেছে আগুন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন

রেফারির শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের ফুটবলাররা। ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত তা পূরণ হলো না। পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায়ের মুখে বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশির পর উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠ ও গ্যালারিতে। একপর্যায়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারির এক পাশে আগুনও জ্বলে ওঠে।

ম্যাচের শেষ দিকে পাকিস্তানের গোলের পর ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারি থেকে স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন। এতে প্রায় দুই থেকে তিন মিনিট খেলা বন্ধ থাকে। পরিস্থিতি সামাল দিতে গ্যালারির কাছে গিয়ে দর্শকদের শান্ত থাকার অনুরোধ করেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। তাঁর অনুরোধে দর্শকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবারও খেলা শুরু হয়।

তবে ম্যাচ শেষে উত্তেজনা আরও বাড়ে। বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার পর দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অন্যদিকে, ক্ষুব্ধ দর্শকদের একটি অংশ গ্যালারির এক পাশে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয় : খেলা ফুটবল বাংলাদেশ ফুটবল

RTN News

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x