ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
RTN News

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা
কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

বাধা ও ষড়যন্ত্র করে মানুষের ভালোবাসা থামানো যাবে না: আমির হামজা

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে তাঁকে অবস্থান থেকে একচুলও সরানো যাবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মতানৈক্য দেখা দেয়। পরে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে ফেসবুক পোস্টে আমির হামজা জানান, শুক্রবার কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। সেখানে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, তাঁদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শোনার পাশাপাশি সত্যের পক্ষে অবস্থান আরও দৃঢ় করার কথা উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়। এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের ওপর প্রতিষ্ঠিত। তিনি কালীগঞ্জের মানুষের প্রতি মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

আমির হামজা লেখেন, সত্যের পথ কখনো বাধামুক্ত হয় না। তবে সত্যের প্রতি অবিচল থাকাই তাঁর অঙ্গীকার।

বিষয় : ঝিনাইদহ আমির হামজা

RTN News

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x