ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
RTN News

উখিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল অনুসারীদের মধ্যে গুলিবর্ষণ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল অনুসারীদের মধ্যে গুলিবর্ষণ

উখিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল অনুসারীদের মধ্যে গুলিবর্ষণ

কক্সবাজারের উখিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতার অনুসারীদের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী স্টেশনে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মিয়ানমার সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন জয় ও তাঁর অনুসারীদের সঙ্গে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজের পক্ষের লোকজনের বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বটতলী স্টেশন এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় জয়নাল আবেদীন জয়ের পক্ষের কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। তাঁদের একজন মুন্নার প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া মুন্নাসহ কয়েকজনকে ওয়ান শুটারগান ও দেশীয় বন্দুক হাতে প্রকাশ্যে মহড়া দিতে দেখা গেছে। দুই পক্ষই গুলি ছুড়েছে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে উখিয়া থানা-পুলিশের একটি দল ও ৬৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুলিবর্ষণের ঘটনায় নিজের সংশ্লিষ্টতার বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন জয়। তিনি উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর বাসভবনে বৈঠকে থাকার কথা জানিয়ে পরে বিষয়টি জানাবেন বলে জানান। অন্যদিকে যুবদল নেতা আবুল ফয়েজের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমেদ বলেন, দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : কক্সবাজার অস্ত্র নিয়ে মহড়া গুলিবর্ষণ

RTN News

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

উখিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল অনুসারীদের মধ্যে গুলিবর্ষণ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x