ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
RTN News

পাকিস্তানে তারবেলা বাঁধের নির্মাণকাজে ধস, আকস্মিক বন্যা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাকিস্তানে তারবেলা বাঁধের নির্মাণকাজে ধস, আকস্মিক বন্যা

পাকিস্তানে তারবেলা বাঁধের নির্মাণকাজে ধস, আকস্মিক বন্যা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্মাণাধীন তারবেলা বাঁধের পঞ্চম সম্প্রসারণ প্রকল্পে (টি-৫) পাথরের স্তর ধসে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাঁধের সংযোগ সুড়ঙ্গ ও নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র এলাকায় জলাধারের পানি প্রবল বেগে প্রবেশ করে।

সোমবার (৯ নভেম্বর) সংযোগ সুড়ঙ্গে খননকাজ চলার সময় দুর্বল পাথরের স্তর ধসে এ দুর্ঘটনা ঘটে। পানির প্রবল স্রোতে এক স্থানীয় শ্রমিক ভেসে গেলেও পরে তাঁকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ওয়াপদা) এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নিরাপত্তার স্বার্থে দেশি-বিদেশি প্রকৌশলী ও নির্মাণশ্রমিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ওয়াপদা জানিয়েছে, প্রকল্প এলাকার পানি ইতোমধ্যে পুরোপুরি নিষ্কাশন করা হয়েছে। ফলে নিচের দিকের নির্মাণকাজের এলাকায় নতুন করে পানি প্রবেশ করছে না। নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভেতরে জমে থাকা পানি অপসারণের কাজও শুরু হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে হরিপুরের ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদ প্রকল্প কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, ধসের কারণে টানেল, বিদ্যুৎকেন্দ্র ও নির্মাণ এলাকার অন্যান্য স্থাপনায় কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এদিকে, পরিস্থিতি পর্যালোচনা ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়াপদার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলী এবং ঠিকাদাররা যৌথভাবে কাজ করছেন।

সূত্র: বিডিপ্রতিদিন

বিষয় : পাকিস্তান তারাবেলা বাঁধ

RTN News

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পাকিস্তানে তারবেলা বাঁধের নির্মাণকাজে ধস, আকস্মিক বন্যা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x