ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
RTN News

কায়রোর কাছে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ জনের বেশি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কায়রোর কাছে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ জনের বেশি

কায়রোর উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭; আহত শতাধিক

মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১২ জনের বেশি।

রোববার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মিশরীয় কর্তৃপক্ষ জানায়, গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেন কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে গিজা প্রদেশের আল-আয়াত জেলার একটি গ্রামীণ সড়কে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠায় মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানায়, উদ্ধারকাজ এবং আহতদের হাসপাতালে নেওয়ার জন্য ৭০টির বেশি অ্যাম্বুলেন্স কাজ করেছে। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয় : মিশর

RTN News

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কায়রোর কাছে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ জনের বেশি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x