বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আগামী ৩০ মে (শনিবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে—মোট ১৬টি স্থানে এ কর্মসূচি পালিত হবে।
এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবীদের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজনও করা হয়েছে। প্রতিটি স্থানে স্থানীয় নেতাদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।