ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
RTN News

৮৮ বলেই ২৪৭ রান! ক্লাব ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুললেন ভিলিয়ার্স

প্রকাশ : ২৬ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৮৮ বলেই ২৪৭ রান! ক্লাব ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুললেন ভিলিয়ার্স
ম্যাথু ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি যুগে ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং নতুন কিছু নয়। তবে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে এবার দেখা গেল অবিশ্বাস্য এক ইনিংস। নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগের ৪০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ডি ভিলিয়ার্স খেলেছেন ৮৮ বলে ২৪৭ রানের বিধ্বংসী ইনিংস।

নিজের ইনিংসে তিনি হাঁকান ২২টি ছক্কা ও ২৩টি চার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে লংরিজ ক্রিকেট ক্লাব সংগ্রহ করে ৪৪৭ রান। দলের হয়ে ফিফটি করেন জশুয়া মুলিন, রিচস মরগান ও রব হলিংরাস্টও।

জবাবে ওয়েলি ক্রিকেট ক্লাব গুটিয়ে যায় মাত্র ১১২ রানে। ফলে ৩৩৫ রানের বিশাল জয় পায় লংরিজ। বল হাতেও উজ্জ্বল ছিলেন হোয়াইটহেড, নেন ৪ উইকেট। উইকেটের পেছনেও দারুণ ছিলেন ডি ভিলিয়ার্স, নেন ২টি ক্যাচ।

ইনিংসের ৩৬তম ওভারে জশুয়া ডেনরিথের এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে আলোচনায় আসেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। যদিও পরের ওভারে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

তবে এনপিসিএল স্বীকৃত কোনো টুর্নামেন্ট না হওয়ায় রেকর্ড বইয়ে জায়গা পাচ্ছে না এই ২৪৭ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ড এখনো ভারতের নারায়ন জগদীশানের দখলে।

বিষয় : ক্রিকেট

RTN News

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

৮৮ বলেই ২৪৭ রান! ক্লাব ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুললেন ভিলিয়ার্স

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x