প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ইয়েমেনে হুথিদের হামলায় সরকারি বাহিনীর ৮ সেনা নিহত
||
ইয়েমেনে হুথিদের হামলায় সরকারি বাহিনীর ৮ সেনা নিহতইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি বাহিনীর আট সেনা নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী।সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর আল-বাহাহ মিলিটারি এক্সিসের বিবৃতিতে বলা হয়, লাহিজ প্রদেশের আল-মাকাতিরাহ ফ্রন্টে এসব সেনা নিহত হন। তবে হামলার ধরন ও সেনাদের মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি হুথি বিদ্রোহীরা।এর আগে, শনিবার সকালে ইয়েমেনের তাইজ প্রদেশে হুথিদের গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হন। তাঁদের মধ্যে দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।দীর্ঘ বিরতির পর গত জুলাই থেকে হুথি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি বাহিনীর মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটির পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় সহিংসতা বাড়ছে।সংঘর্ষে সৌদি আরব বিমান হামলার মাধ্যমে সরাসরি জড়িয়ে পড়ে। এর জবাবে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হুথি বিদ্রোহীরাও।২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয়। এরপরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়, যা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে। হুথিদের রাজধানী সানা থেকে হটিয়ে দিতে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইয়েমেনের বিপুলসংখ্যক মানুষ খাদ্যসংকট ও দুর্ভিক্ষের মুখে পড়েছেন। নতুন করে সংঘাত তীব্র হওয়ায় দেশটির মানুষ আবারও ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র: আনাদোলু
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪