প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
হরমুজ প্রণালি পার হওয়ার সময় মাইনে ধাক্কা, তেলবাহী সুপারট্যাংকারে আগুন
||
হরমুজ প্রণালি পার হওয়ার সময় মাইনে ধাক্কা, তেলবাহী সুপারট্যাংকারে আগুনঅনুমোদিত পথের বাইরে দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের সময় সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লেগে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।শনিবার (১৭ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনীর বরাতে আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।আইআরজিসির এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, জাহাজটি নিজেদের সব ধরনের ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রতারণার আশ্রয় নিয়ে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল বলেও দাবি করেছে ইরানের বাহিনী।বিবৃতিতে হরমুজ প্রণালি বন্ধ থাকার কথা উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। তাদের ভাষ্য, ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে কোনো জাহাজ যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে।সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪