প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১
||
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১পাকিস্তানের পেশোয়ার শহরে একটি স্কুল ভবনের ছাদ ধসে অন্তত ২০ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছরের কম। এ ঘটনায় এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন।বৃহস্পতিবার স্থানীয় হাসপাতালের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, ছাদ ধসের ঘটনায় আহত এক ডজনেরও বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে শিক্ষার্থী ও ওই শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।তবে তাৎক্ষণিকভাবে স্কুল ভবনের ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।
সূত্র: রয়টার্স ও ডন
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪