প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানকে সহায়তা করবে রাশিয়া
||
যুদ্ধ বন্ধে ইরানকে সহযোগিতার আশ্বাস পুতিনেরইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত বৈঠকে তিনি ইরানকে সাধ্যমতো সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথা জানান। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।বৈঠকে পুতিন বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরানকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে ইরান ‘বাস্তবমুখী প্রচেষ্টা’ চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, কূটনৈতিক সমাধানের পথ থেকে ইরান কখনোই সরে আসবে না। আলোচনা অব্যাহত রাখার বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিবার আলোচনার সময়ই নতুন করে হামলা চালানো হয়। তা সত্ত্বেও ইরান আলোচনার টেবিল ছেড়ে যাবে না।শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে রাশিয়া ও ইরানের দুই রাষ্ট্রপ্রধানের এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪