প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সজুড়ে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষে আহত ৪৮ পুলিশ
||
শিক্ষক-সংকট ও গাদাগাদি ক্লাসরুমের প্রতিবাদে উত্তাল ফ্রান্সের হাইস্কুল, আটক ৪৪০সরকারি কর্মচারীদের ধর্মঘটের মধ্যেই ছাত্র বিক্ষোভ, প্রেসিডেন্ট নির্বাচনের আগে চাপে মাখোঁ সরকারক্লাসরুমে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষকের অভাব ও দীর্ঘ সময়সূচির প্রতিবাদে ফ্রান্সজুড়ে হাইস্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। গত মঙ্গলবার বিক্ষোভের সময় দেশজুড়ে ৪৪০ জনকে আটক করেছে পুলিশ, যাদের বড় অংশই অপ্রাপ্তবয়স্ক।গত সপ্তাহে প্যারিসের কয়েকটি স্কুলে অবরোধের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়। এরপর তা দ্রুত লিল, বর্দো, রেন, নঁত, লিওঁ ও মার্সেইসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের ৩ হাজার ৭০০ হাইস্কুলের প্রায় ৪০০টিতে এর প্রভাব পড়েছে।কিছু জায়গায় বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ময়লার কনটেইনারে আগুন দেন, পুলিশের দিকে বোতল ও পাথর ছোড়েন এবং বাসস্টপ ও বিলবোর্ড ভাঙচুর করেন। পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা চালায়। কর্তৃপক্ষের হিসাবে, সংঘর্ষে ৪৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যস্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনোজ বিএফএম টিভিকে জানান, আটককৃতদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং সংখ্যাটি আরও বাড়তে পারে। তাঁর দাবি, অন্তত সাতটি স্থানে পুলিশের ওপর হাইড্রোক্লোরিক অ্যাসিড ছোড়া হয়েছে।শিক্ষার্থীদের দাবি১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের অভিযোগ: গাদাগাদি ক্লাসরুম, শিক্ষকের অনুপস্থিতি, জরাজীর্ণ ভবন ও ক্লান্তিকর রুটিন। বিশ্লেষক ল্যাতুরের মতে, গত জুনের তীব্র দাবদাহে স্কুলগুলোর বেহাল দশা প্রকাশ পাওয়ার পর থেকেই ক্ষোভ জমছিল। ছাত্র সংগঠনের সভাপতি রিয়াদ রানি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানালেও সরকারের "ঢালাও দমন-পীড়ন" নীতির তীব্র সমালোচনা করেন।বাজেট কাটছাঁট ও ধর্মঘটএকই সময়ে সরকারের বাজেট কাটছাঁটের প্রস্তাবের বিরুদ্ধে সরকারি কর্মচারীরা ধর্মঘট করছেন। প্রস্তাবিত বাজেটে ৫ হাজার ৪০০ কোটি ইউরো ব্যয় কমানোর কথা বলা হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন অপরিবর্তিত রাখার প্রস্তাবও আছে। ইউনিয়নগুলোর ভাষ্য, এতে টানা চার বছর বেতন আটকে থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, ধর্মঘটে অংশ নিয়েছেন ১১ শতাংশের কিছু বেশি শিক্ষক ও কর্মচারী।রাজনৈতিক সংঘাতপ্রধানমন্ত্রী সেবাস্টিয়ান ল্যাকোরনু স্কুলের বাইরে সহিংসতার নিন্দা জানিয়ে বিরোধীদের বিরুদ্ধে উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে বামপন্থী নেতা জঁ-লুক মেলাশঁ পুলিশি পদক্ষেপকে "বর্বরতা" ও "বর্ণবাদী সুরযুক্ত" আখ্যা দেন। ল্যাকোরনু এই অভিযোগকে "অপমানজনক" বলে প্রত্যাখ্যান করেন।বিশ্লেষক ল্যাতুর সতর্ক করেছেন, আগামী বসন্তের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরিস্থিতি "বিস্ফোরণোন্মুখ", এবং অর্থসংকটের কারণে অসন্তোষ বিশ্ববিদ্যালয়েও ছড়াতে পারে।সূত্র: আল-জাজিরা
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪