প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় মেগা অভিযানে ৪৭২ জন আটক, বাংলাদেশি ৩৬৪
||
মালয়েশিয়ায় মেগা অভিযানে ৪৭২ জন আটক, বাংলাদেশি ৩৬৪মালয়েশিয়ায় ‘অপস মেগা’ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ ও যৌথ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রোববার (১৩ সেপ্টেম্বর) ছুটির দিনে সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং বৈধ ভিসা ও পারমিট ছাড়া অবস্থান করা অভিবাসীদের শনাক্ত করতে এ অভিযান চালানো হয়।আটক ৪৭২ জনের মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশের নাগরিক। এছাড়া মিয়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ৯ জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে, ভারতের ৬ জন, চীনের ৩ জন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ৩৩৭ জন সদস্য যৌথভাবে অভিযানে অংশ নেন। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী।বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিযানে যাচাই করা অধিকাংশ বিদেশি নাগরিকের বৈধ কাগজপত্র ছিল। তবে নির্দিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের আটক করা হয়েছে। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামশাহ ইনজাউ বাংলাদেশিসহ অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম)-এর আওতায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অবৈধভাবে অবস্থানকারীদের সতর্ক করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪