প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
হাটহাজারীতে বাস উল্টে খাদে, শিশুসহ আহত ২০
||
হাটহাজারীতে বাস উল্টে খাদে, শিশুসহ আহত ২০চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে বাসটি নাজিরহাটের দিকে যাচ্ছিল। মির্জাপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাঁচজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহতদের মধ্যে সাব্বির (১১), পূজা দে (১০), সৈকত (১৪), সূচনা দে (৩১), শিখা (৫০), ফরহাদ (৯), ফারহান (১৮), নাজমা (৩৭) ও মনোয়ার (৩৯) রয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।আহত যাত্রী রুমি আক্তার বলেন, তিনি চট্টগ্রাম থেকে ফটিকছড়ি যাওয়ার জন্য বাসটিতে উঠেছিলেন। হাটহাজারীর মুন্সির মসজিদ এলাকা পার হওয়ার পর বাসটি দ্রুতগতিতে চলছিল। এরপরই দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহের নিগার কুমকুম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪