প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ
||
কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সান্তাহার রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন এলাকায় প্রবেশের সময় পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগি ত্রুটির কারণে লাইনচ্যুত হয়।বগিটি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেনকে বিভিন্ন স্থানে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ লাইন সচল করতে কাজ করছে। মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সান্তাহার রেলওয়ে স্টেশনমাস্টার খাতিজা খানম বলেন, ‘কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে যেকোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪