প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি
||
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিজর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।আইআরজিসির দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা মার্কিন দূরপাল্লার আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কয়েকটি ড্রোন ধ্বংস এবং পাইলট ও ফ্লাইট ক্রু সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তারা।এ ছাড়া ক্ষেপণাস্ত্র হামলায় বিমানঘাঁটির কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তিগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছে আইআরজিসি। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন কর্মকর্তারা জর্ডানে হামলায় কোনো হতাহতের তথ্য অস্বীকার করেছেন।
সূত্র: মিডল ইস্ট আই
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪