প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
রংপুরে চারজনকে হত্যা: দুই আসামির ডোপ টেস্টের নমুনা সংগ্রহ
||
রংপুরে চারজনকে হত্যা: দুই আসামির ডোপ টেস্টের নমুনা সংগ্রহরংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি দল।এ সময় রংপুর মেডিকেল কলেজের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।রংপুর মেডিকেল কলেজের টেকনোলজিস্ট মোহাম্মদ আশরাফ বলেন, ডোপ টেস্টের জন্য দুই আসামির ইউরিন স্পেসিমেন বা প্রস্রাবের নমুনা নেওয়া হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মহানগর পুলিশের ডিবির পরিদর্শক জিন্নাত আলী বলেন, আদালত ডোপ টেস্টের আবেদন মঞ্জুর করেছেন। আসামিরা কারাগারে থাকায় সেখানেই তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে।রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর ও স্পর্শকাতর। আসামিদের কারাগার থেকে বাইরে আনা হলে তাঁদের ওপর হামলা বা যেকোনো সময় মব তৈরি হওয়ার আশঙ্কা ছিল। এ কারণে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে কারাগারে গিয়ে নমুনা সংগ্রহের জন্য অনুরোধ করা হয়। অনুমতি পাওয়ার পর টেকনোলজিস্ট ও সহকারীকে সঙ্গে নিয়ে কারাগারে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।যেভাবে চারজনকে হত্যাগত শনিবার রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, পঞ্চম শ্রেণির ছাত্র ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং মাস্টার্স সম্পন্ন করা মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।পুলিশের ভাষ্য, ইয়াবা সেবনের বিষয়টি দেখে ফেলায় এবং বাধা দেওয়ায় প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। পরে তাঁর পরিবারের অন্য সদস্যদের শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় দুজন সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪