প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
পাহাড়ি ঢলের আশঙ্কা কমতেই নেপাল-তিব্বতে ফের উদ্ধার অভিযান
||
পাহাড়ি ঢলের আশঙ্কা কমতেই নেপাল-তিব্বতে ফের উদ্ধার অভিযাননতুন করে পাহাড়ি ঢলের আশঙ্কা কমে যাওয়ায় নেপাল ও তিব্বতে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। হিমবাহ ধসের ফলে সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে পানি উপচে পড়ার আশঙ্কায় শুক্রবার সকালে সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল।নেপালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান পুনরায় শুরুর বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র। অন্যদিকে তিব্বতে উদ্ধারকাজ আবার শুরু হওয়ার কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে বন্যার ঝুঁকি বর্তমানে ‘নিয়ন্ত্রণযোগ্য’ পর্যায়ে রয়েছে। ফলে ঝুঁকি বিবেচনায় নিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আবারও চালু করা হয়েছে।নেপালের পরিস্থিতি এখনও সংকটজনক হলেও নিখোঁজদের উদ্ধারে আশাবাদী ত্রাণকর্মীরা। দেশটিতে কাজ করা মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ধ্রুব গুরমাছান বিবিসিকে বলেন, পরিস্থিতি এখনও বিশৃঙ্খল। ক্ষতিগ্রস্ত মানুষ সহায়তার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছেন। অনেকের ঘরবাড়ি ভেসে গেছে, পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক।উদ্ধার অভিযান নিয়ে তিনি বলেন, এখনও আশা রয়েছে। নিখোঁজদের মধ্যে কেউ কেউ জীবিত অবস্থায় উদ্ধার হতে পারেন। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
গুরমাছান আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সরকার নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন মানবিক সহায়তা সংস্থাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪