প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
মাদক গ্রহণে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে হত্যা, হত্যার পর গোসল করে খাবার খেল ঘাতক
||
মাদক গ্রহণে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে হত্যা, হত্যার পর গোসল করে খাবার খেল ঘাতকরংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মাদক গ্রহণে বাধা দেওয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি বাড়ির বাথরুমে গিয়ে গোসল করেন। এরপর ডাইনিং টেবিলে বসে খাবার খান বলেও জানা গেছে। এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, মাদক গ্রহণের বিষয়টি এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪