প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
সিরিয়া ইস্যুতে তুরস্ককে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
||
সিরিয়া ইস্যুতে তুরস্ককে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারিসিরিয়া ইস্যুতে তুরস্ক ‘বিপজ্জনক পদক্ষেপ’ নিচ্ছে বলে মন্তব্য করে দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না।বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাটজ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ায় এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা পরীক্ষা না করার জন্য এরদোয়ানকে সতর্ক করে কাটজ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তুর্কি পার্লামেন্টে অবাস্তব ও কল্পনানির্ভর বক্তব্য দেওয়া অব্যাহত রাখাই এরদোয়ানের জন্য ভালো হবে। তবে আত্মরক্ষায় ইসরায়েলের সংকল্প পরীক্ষা করার চেষ্টা করা ঠিক হবে না।সিরিয়ায় তুরস্কের ভূমিকা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে এমন সতর্কবার্তা এলো।
সূত্র: মিডল ইস্ট আই
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪