প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
খুলনায় অস্ত্রসহ ‘শুটার বেলু’ গ্রেপ্তার
||
খুলনায় অস্ত্রসহ ‘শুটার বেলু’ গ্রেপ্তারখুলনায় আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলু’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বড় মির্জাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার আলামিন হাওলাদার নগরের পূর্ব বানিয়াখামার এলাকার আকবর হাওলাদারের ছেলে।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আলামিন হাওলাদার নগরীর শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য। গত তিন দিন ধরে তিনি বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন জানিয়েছেন, টাকার বিনিময়ে তিনি বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতেন। তাঁর বিরুদ্ধে খুলনা থানায় দুটি ও ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪