প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু: তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন
||
সীতাকুণ্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু: তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন৯ সদস্যের প্রশাসনিক কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ, নিহত পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা বিএসবিআরেরচট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।শুক্রবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এ কমিটি গঠন করেন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক এবং সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিব করা হয়েছে।কমিটিতে যারা আছেনকমিটির সদস্য হিসেবে রয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ সুপার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড (বিএসবিআর), পরিবেশ অধিদপ্তর এবং বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিরা। তদন্তের স্বার্থে প্রয়োজনে কমিটি এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করতে পারবে।তদন্ত কমিটির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ ও উৎস উদ্ঘাটন, এর পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব রয়েছে কি না, তা খতিয়ে দেখে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়নের নির্দেশনাও দেওয়া হয়েছে।বিএসবিআরের পৃথক কমিটিএর আগে শুক্রবার বিকেলে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ড (বিএসবিআর) সভাপতি মো. মহসিন চৌধুরীর স্বাক্ষরিত দাপ্তরিক স্মারকের মাধ্যমে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে বিএসবিআরের টেকনিক্যাল উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরীকে আহ্বায়ক এবং বিএসবিআরের সদস্যসচিব নাজমুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন বিএসবিআরের উপদেষ্টা নাঈম শাহ ইমরান, টেকনিক্যাল কনসালট্যান্ট ক্যাপ্টেন সিরাজুল মাওলা এবং এইচআর শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান।এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিএসবিআর সভাপতি মো. মহসিন চৌধুরী জানান, তাঁদের গঠিত তদন্ত কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ণয় এবং জরুরি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।ক্ষতিপূরণ ঘোষণাএর আগে নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিএসবিআর।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪