প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
ইয়েমেনে ফের গৃহযুদ্ধের শঙ্কা, হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা
||
ইয়েমেনে ফের গৃহযুদ্ধের শঙ্কা, হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণাইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো বিবৃতি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, একাধিক রণাঙ্গনে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে তারা।ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, গত কয়েক দিনে হুথিদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই অভিযান শুরু করা হয়েছে। হুথিরা সামরিক অবস্থান ও অস্ত্রের মজুতকেন্দ্র লক্ষ্য করে হামলা জোরদার করেছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।সেনাবাহিনীর এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, হুথিদের হামলা অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।অন্যদিকে, হুথিদের দাবি, ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এ কারণেই তারা আগাম সামরিক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।এদিকে চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে হুথিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার নিন্দা জানিয়েছে সংস্থাটি।বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে দেশটি নতুন করে দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪