প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৯, পানির সংকটে ১০ হাজার পরিবার
||
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৯, পানির সংকটে ১০ হাজার পরিবারআন্তর্জাতিক ডেস্ক: জাপানের কুমামোটো অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। শনিবার (৮ আগস্ট) স্থানীয় সরকার প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করেছে।চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে জাপানের কিউশু দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।প্রবল এ ভূমিকম্পে কুমামোটোসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় তীব্র গরমের মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা দুর্গত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।জাপানি সংবাদমাধ্যম ফুজি নিউজ নেটওয়ার্ক শুক্রবার জানায়, কুমামোটো প্রিফেকচারের উকি শহরের প্রায় ১০ হাজার পরিবার এখনো সুপেয় পানি থেকে বঞ্চিত। দুর্গত বাসিন্দারা দ্রুত খাবার পানি সরবরাহের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
এদিকে প্রশাসনিক সূত্র জানিয়েছে, শনিবার থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিপুল পরিমাণ সুপেয় পানি ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছানো শুরু হবে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪