প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুৎ বিল বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে ডিসি অফিস ঘেরাও, পরে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার ||
গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুৎ বিল বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে ডিসি অফিস ঘেরাও, পরে বিক্ষোভ মিছিলস্মারকলিপি পেশ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দেরআজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে ১১ দলীয় ঐক্য। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ। বিক্ষোভকারীরা লাল-সবুজ ব্যানার নিয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করেন এবং প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করেন।নেতৃবৃন্দ অভিযোগ করেন, গ্যাস সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে, বিদ্যুতের ভুতুড়ে বিল আদায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে, এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রমাগত বেড়ে চলায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪