প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
সালদা নদী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে দিল বিজিবি
||
সালদা নদী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে দিল বিজিবিব্রাহ্মণপাড়া সীমান্তে শূন্যরেখার কাছে শনাক্ত; সীমান্তে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদারের ঘোষণানিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনের বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (২৬ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) দায়িত্বাধীন সালদা নদী বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি জানায়, এক নারী ও তিন শিশুসহ মোট চারজন শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সালদা নদী বিওপির নিয়মিত টহল দল তাদের শনাক্ত করে। পরিস্থিতি মূল্যায়নের পর টহল সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪