প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
পটিয়ায় অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ ভরি স্বর্ণ
||
পটিয়ায় অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ ভরি স্বর্ণ১০-১২ সদস্যের ডাকাত দলের তাণ্ডব; নগদ টাকা ও মোবাইল লুট, বাধা দিতে গিয়ে মারধরের শিকার মুয়াজ্জিননিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পথে এক মুয়াজ্জিনকে মারধর করারও অভিযোগ উঠেছে।শনিবার (২৫ জুলাই) ভোররাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী এলাকার আলী আব্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, রাতের শেষভাগে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। প্রথমেই তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এরপর বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নেয়।ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পথে স্থানীয় এক মুয়াজ্জিনকে মারধর করে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।ভুক্তভোগী পরিবারের সদস্য আসিফ বলেন, “রাতের শেষভাগে একদল ডাকাত ঘরে ঢুকে আমাদের জিম্মি করে। সবাইকে একটি কক্ষে আটকে রেখে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় তারা এক মুয়াজ্জিনকেও মারধর করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪