প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
টানা চার বলে চার ছক্কা, ইতিহাস গড়লেন সাইফউদ্দিন
||
টানা চার বলে চার ছক্কা, ইতিহাস গড়লেন সাইফউদ্দিনআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য কীর্তি; তার ঝড়ে জিম্বাবুয়ের সামনে ১৮৭ রানের লক্ষ্যস্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা চার বলে চারটি ছক্কা হাঁকানোর অনন্য কীর্তি গড়েছেন তিনি।ইনিংসের শেষ ওভারে জিম্বাবুয়ের পেসার ব্রাড ইভান্সকে টানা চারটি বলেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে রীতিমতো ঝড় তোলেন সাইফউদ্দিন। তার ১০ বলে ৩১ রানের বিধ্বংসী ক্যামিওতে বাংলাদেশের ইনিংস পায় দারুণ গতি।
সাইফউদ্দিনের ঝোড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে ম্যাচ জিততে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৭ রান।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪