প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
শেষ সাত মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
||
শেষ সাত মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনানাটকীয় এক সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ সাত মিনিটে দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় লিওনেল মেসির দল। ফলে ২০২২ সালের শিরোপা ধরে রাখার মিশনে আর মাত্র এক ধাপ দূরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ও শারীরিক ফুটবল উপহার দেয়। দ্বিতীয় মিনিটেই জুড বেলিংহামকে ফাউল করেন লিয়ান্দ্রো পারেদেস। এরপর দীর্ঘ সময় ধরে মাঝমাঠের লড়াইয়ে ব্যস্ত থাকে উভয় দল। প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি না হলেও বেশ কয়েকটি কঠোর ট্যাকলে উত্তাপ ছড়ায় ম্যাচে। ৩৫ মিনিটে এলিয়ট অ্যান্ডারসন এবং কিছুক্ষণ পর লিসান্দ্রো মার্তিনেজ হলুদ কার্ড দেখেন। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। ৫৫ মিনিটে মরগান রজার্সের দারুণ ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ক্রিশ্চিয়ান রোমেরোও হলুদ কার্ড দেখে আর্জেন্টিনার রক্ষণে চাপ বাড়ে।গোল শোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও জর্ডান পিকফোর্ডের দুর্দান্ত সেভে বারবার হতাশ হয় তারা। তবে ৮৬ মিনিটে আর রক্ষা হয়নি ইংল্যান্ডের। শর্ট কর্নার থেকে বল পেয়ে জোরালো শটে সমতাসূচক গোল করেন এনজো ফের্নান্দেস।রেফারি যোগ করেন ৯ মিনিট অতিরিক্ত সময়। সেই সময়ের দ্বিতীয় মিনিটেই আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। লিওনেল মেসির নিখুঁত ক্রসে হেডে জালের দেখা পান লাউতারো মার্তিনেজ। ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
বাকি সময়ে আর কোনো গোল না হলে শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। আগামী রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪