প্রিন্ট এর তারিখ : ১৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
বকেয়া টিউশনির টাকা চাইতেই শিক্ষিকাকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ছাত্রীর মা
||
বকেয়া টিউশনির টাকা চাইতেই শিক্ষিকাকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ছাত্রীর মাকিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে বকেয়া টিউশনির টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামে এক স্কুলশিক্ষকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ঘরের দরজা বন্ধ করে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় তাকে। হামলায় তার মাথায় ১০টি কোপ লাগে এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রীর মা প্রিয়া বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৩ জুলাই) সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় প্রিয়াকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৪ জুলাই) আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক সিঁথি সীমিতা গত তিন মাস ধরে অভিযুক্তের সন্তানকে পড়াতেন। কয়েক মাসের বকেয়া পারিশ্রমিক চাইলে বিরোধের সৃষ্টি হয়। সোমবার পড়ানো শেষে বের হওয়ার সময় ঘরের দরজা বন্ধ করে তার ওপর হামলা চালানো হয়।চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য, তার মাথায় ১০টি গভীর কোপের ক্ষত রয়েছে এবং সেখানে প্রায় ৫০টি সেলাই দিতে হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা দাবি করেন, হামলার সময় অভিযুক্ত তার স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিবারের অভিযোগ, এটি শুধু টিউশনির টাকা নয়, বরং স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাচেষ্টা।
ভৈরব থানার পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪