প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
৩ দফা দাবিতে রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
||
৩ দফা দাবিতে রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ভিসি চত্বরে পুলিশের বাধাস্টাফ রিপোর্টারতিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধের পর শিক্ষা ভবনের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আটকে দেয় পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়ে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ভিসি চত্বরে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচিতে অংশ নেওয়ায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং মোতায়েন করা হয় বিজিবি।একপর্যায়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি দাবিগুলো নিয়ে আলোচনার জন্য পাঁচজন প্রতিনিধি মনোনীত করার আহ্বান জানান এবং তাদের নিয়ে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।পরে শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে দিয়ে পুনরায় শিক্ষা ভবনের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন।আন্দোলনে সিটি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মুন্সী আব্দুর রউফ কলেজ, উদয়ন কলেজ, মাইলস্টোন কলেজ, কমার্স কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়া সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ায় অনেকেই প্রত্যাশিতভাবে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪