প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ভূমিধসের সতর্কতা, ৩০০ মিমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা
||
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ভূমিধসের সতর্কতা, ৩০০ মিমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কাস্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় সম্ভাব্য ভূমিধসের ঝুঁকিতে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১১ জুলাই) দুপুর ২টা থেকে রোববার (১২ জুলাই) পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের মধ্যে জেলাগুলোতে ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অতিভারী বৃষ্টির কারণে পাহাড় ধস, আকস্মিক ঢল এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪