প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
রংপুরে ইনসাফ সাহিত্য-ক্রিড়া সংসদের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ||
রংপুরে ইনসাফ সাহিত্য-ক্রিড়া সংসদের উদ্বোধনরংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ঘাগট রোড এলাকায় অরাজনৈতিক সামাজিক সংগঠন “ইনসাফ সাহিত্য-ক্রিড়া সংসদ”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।একটি ইনসাফভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি পিছিয়ে পড়া যুবসমাজকে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও মোবাইল ডিভাইসের অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের মাধ্যমে যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে কাজ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলির চর্চার মাধ্যমে একটি সচেতন, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতেই এই সংগঠনের উদ্যোগ।এ সময় সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪