প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
শিশু অপহরণে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি, চাষাঢ়া থেকে দুই বছরের শিশু তাকরিম উদ্ধার
||
শিশু অপহরণে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি, চাষাঢ়া থেকে দুই বছরের শিশু তাকরিম উদ্ধারনারায়ণগঞ্জের ফতুল্লায় এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুই বছরের শিশু তাকরিমকে অপহরণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।এ ঘটনায় অপহরণকারী সুজন মিয়া (৩১) ও তার স্ত্রী মাজেদা (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ফতুল্লার লামাপাড়া এলাকায় হাজী ইমান আলীর একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন শিশু তাকরিমের বাবা তানজিম ও মা মিম আক্তার। একই বাড়িতে ভাড়া থাকতেন সুজন মিয়া ও তার স্ত্রী মাজেদা।তিনি বলেন, প্রায়ই সুজন মিয়া শিশুটিকে আদর করতেন। এরই একপর্যায়ে গত ১২ জুন সকালে শিশুটিকে কোলে নিয়ে সুজন ও মাজেদা সেখান থেকে পালিয়ে যায়।পরে শনিবার রাত ১টা ৫৩ মিনিটে ‘ইন্দিয়া মানব গোষ্ঠী’ নামের একটি ইমো আইডি থেকে শিশুর বাবাকে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অবস্থান শনাক্ত করে অপহরণকারীদের গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪